ভালুকায় গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা(ময়মনসিংহ):-
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় আনোয়ার হোসেন সাগর (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় স্ত্রী হোসনে আরা (৩০) গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী মল্লিকবাড়ি মোড় এলাকায়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনার সময় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-হ-৬১-৩৫৩৩) একইদিকে যাওয়া অজ্ঞাতগাড়ি চাপা দিলে মোটরসাকেলটি ধুমড়ে মুচরে যায়। এতে চালক সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার নওধার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন সাগর ঘটনাস্থলেই মারা যান। এসময় নিহতের স্ত্রী হোসনে আরা গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে বলে ওই পুলিশ কর্মকতার্ জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!