গফরগাঁওয়ে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আওয়ামী যুব লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকালে পৌর শহরের মধ্য বাজারস্থ দলীয় কার্যালয় সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক এম সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজীবের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, যশরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল সহ যুবলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
বক্তারা জামায়াতে বিএনপির দেশব্যাপী সন্ত্রাসী হামলার নিন্দা জানান। আগামী দিনে সন্ত্রাসী কর্মকান্ডের দাঁত ভাঙা জবাব দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *