শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধান্জলি জ্ঞাপন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর পক্ষ থেকে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক  মো: মোস্তাফিজার রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন  মোঃ সফিকুল ইসলাম আলম,  উপ-পরিচালক (স্থানীয় সরকার), জনাব পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব তাসলিমা মোস্তারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *