জালালুর রহমান।।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বঙ্গজননী পত্রিকার ৩০তম বর্ষপূর্তি ও প্রকাশনা অনুষ্ঠান বুধবারদ রাজউক হলরুমে বর্নাঢ্য আয়োজনে জাকজমকপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার প্রধান সম্পাদক আলী নিয়ামতের সভাপতিত্ব ও বিশিষ্ট অভিনেত্রী সানজিদা জাহানের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রাজউক এর চেয়ারম্যান (সচিব) মো: আনিছুর রহমান মিয়া, পিএএ, সদস্য (উন্নয়ন) মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী (অব.), বাজুস এর নির্বাহী বোর্ডের মেম্বার আলহাজ্ব ইকবাল উদ্দিন মজুমদার, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের চেয়ারম্যান লায়ন মো: গনিমিয়া বাবুল, দৈনিক বঙ্গজননী সিনিয়র স্টাফ রিপোর্টার হাজী মো: খলিলুর রহমান Kkসহ বিভিন্ন গনমাধ্যম ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।