আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাতের আধাঁরে মা ও দুই ছেলেসহ চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পথচারীরা দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নারী সদস্য আসমা খাতুনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বত্তরা। আসমা খাতুন জানান, প্রায় ৯ বছর আগে তার দাদি শাশুরি মানিকজান মারা যান। তাছাড়া তার চাচা শশুর লোকমান হেকিম ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। তাছাড়া প্রতিবেশি গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। দূর্বত্তরা রাতের আঁধারে চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঙ্কার চুরির ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।