রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মগফরগাঁও পৌরসভার প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতয়মনসিংহের গফরগাঁও পৌরসভার প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সায়মা সুলতানা’র সভাপতিত্বে গফরগাঁও পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহনে ক্রীড়া অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।
ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর শাহজাহান সাজু, ফয়েজুর রহমান জীবন, আরিফুল ইসলাম ভূইয়াসহ শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক। পরে ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।