ভালুকায় ভেকু দিয়ে উচুটিলা কেটে মাটি বিক্রি : ভূমির শ্রেণী পরিবর্তণের অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি সঙ্ঘবদ্ধ মাটি ব্যবসায়ী বনভূমিসহ বিভিন্ন উচু টিলা ভেকু দিয়ে কেটে নিয়ে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে শ্রেণী পরিবর্তণসহ ভূমি ধ্বসের পাশাপাশি হুমকীর মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনের রহস্যজনক নিরবতার কারণে অপরিকল্পিত ভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে একের পর এক জলাশয় ও নিচু জমি ভরাট চলছে। একটি সঙ্ঘবদ্ধ মাটি ব্যবসায়ী প্রভাবশালী ভেকু ও ড্রামট্রাক মালিকরা রাজনৈতিক ছত্রছায়ায় এই কাজের সাথে জড়িত রয়েছেন বলে অীভযোগ উঠেছে। আর তারা ভেকু দিয়ে বনাঞ্চলের বিভিন্ন উচু টিলা কেটে নিয়ে এসব জলাশয় ভরাট করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে।
উপজেলার পাড়াগাঁও গৌরিপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় মেম্বার শাহাদাত শিকদার ও মাটি ব্যবসায়ী মজিবর সরকারের নেতৃত্বে ভেকু দিয়ে বনবিজ্ঞপ্তিত ৯৫৪, ৯৫৭ ও ৯০৭ নম্বর দাগের উচু টিলা ভেকু দিয়ে কেটে ভূমির শ্রেণী পরিবর্তণ করে চলেছেন। আর এ সব মাটি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। স্থানীয় লোকজন জানান, উপজেলার হবিরবাড়ি এলাকার মাহবুবুল আলম ওরফে টুপি আলম, সুবান  মন্ডল ও নুরুদ্দিনসহ বেশ কয়েকজনের ভেকু ও ড্রাম ট্রাক দিয়ে মাটি কাটার কাজ করছেন। স্থানীয় নবী নেওয়াজের স্ত্রী রীনা আক্তার ও তাার কলেজ পড়ূয়া মেয়ে ইয়াসমিন জানান, ৯০৭ দাগে তাদের ৬ একর ৪৮ শতাংশ জমি রয়েছে। আর ওই জমি কমমূল্যে বিক্রির জন্য ফিনিক্স কোম্পানীর পক্ষে মাটি ব্যবসায়ী মজিবর রহমান তাদের উপর চাপ সৃষ্টি করেন। কিন্তু জমি বিক্রিতে রাজি না হওয়ায় তিনি তাদের চলাচলের একমাত্র রাস্তাটি ভেকু দিয়ে কেটে নিয়ে তাদের জমি দখলে করে বসতঘর ঘেষে বিশাল গভীর পুকুর নির্মাণ করছেন। এতে তাদের চলাচলসহ বসতঘর হুমকীর সম্মখিন হয়ে পড়েছে। মাটি কেটে পুকুর করার কারনে তাদের বসতঘরটি যেকোন সময়ে ভেঙে যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় মেম্বারের সাথে কথা বলেও কোন বিচার পাচ্ছেন না বলে তাদেও অভিযোগ। ইয়াসমিন আরো অভিযোগ করেন, বেশ কয়েক বছর আগে তাদের বসতঘরের পাশে পল্লীবিদুতের খুঁিট স্থাপন করা হলেও স্থানীয় মজিবর সরকারের বাঁধার কারণে তারা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মজিবর সরকার জানান, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী আতিকুল ইসলাম জাকারিয়া নির্দেশে ফিনিক্সের মাটি কাটার কাজ হচ্ছে। তবে আতিকুল ইসলাম জাকারিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার নাম বিক্রি করে মজিবর সরকার ও স্থানীয় মেম্বার শাহাদত ফিনিক্সের মাটি কাটার কাজ করছেন।
ভেকু মালিক মাহবুবুল আলম ওরফে টুপি আলম জানান, তিনি ওই মাটি কাটার সাথে জড়িত নন। তার ভেকু ভাড়ায় নিয়ে ওইখানে মাটি কাটার কাজ হচ্ছে।
ভালুকা রেঞ্জের কাদিগড় বিট অফিসার ফিরোজ আল মামুন জানান, ফিনিক্স কোম্পানী তাদের বনবিজ্ঞপ্তিত এলাকা থেকে মাটি কাটছেন  না। যদি কাটতে আসেন, তবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *