বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের সভা ২০২৩ অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স এসোসিয়েশন বার্ষিক বনভোজন ও সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১১ থেকে ময়মনসিংহের ভালুকায় ড্রিম ওয়ার্ল্ড পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডঃ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল এগ্রো থ্রি এর স্বত্বাধিকারী এ,বি,এম শামছুল আলম (বাদল), ধলা ভাই ভাই হ্যাচারীর মোঃ আঃ বাতেন, শাপলা হ্যাচারীর মোঃ জসীম উদ্দিন, আদর্শ হ্যাচারীর মোঃ আজিমুদ্দিন, কৃষিবিদ হ্যাচারীর আলমগীর হোসেন, মৎস্য বিশেষজ্ঞ রফিকুল ইসলাম আকন্দ।
বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনে জেলার বিভিন্ন উপজেলার মৎস্য হ্যাচারি মালিকরা উপস্থিত ছিলেন। এসময় হ্যাচারীর মালিকগণ তাদের পোনা উৎপাদনের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বিশেষ করে বর্তমানে মৎস্য খাদ্যের ঊর্ধ্বগতি, ভালো মানের ব্রুড মাছ পাওয়া কঠিন। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে খরচ বেড়ে যাওয়া। হ্যাচারীর মালিকর আরোও বলেন, করোনাকালীন সময়ের ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কঠিন সময় পার করছেন। হ্যাচারীর মালিকরা সামগ্রীকভাবে সরকারের সহযোগিতা চেয়েছে।
বাংলাদেশ ফিস হ্যাচারী এন্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের  পক্ষে বক্তব্য রাখেন, সভাপতি, মোঃ সাজ্জাদ হোসেন , সহ-সভাপতি-এ. কে এম নুরুল হক, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সাইদুল ইসলাম (মিনু), সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল কাদির তরফদার , যুগ্ম সম্পাদক-মোঃ শফিকুল ইসলাম তালুকদার, কুদরত-ই-এলাহী বিপ্লব, অর্থ সম্পাদক শ্রী রীতীশ চন্দ্র পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেচুর রহমান প্রমূখ ।
সভায় পূর্বের কমিটির বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *