ভালুকায় মারামারি ও বন মামলার আসামী গ্রেফতার

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা।।
ময়মনসিংহের ভালুকায় গিয়াস উদ্দিন (৫০) নামে মারামারি ও বন মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে ভালুকা পৌরসভার মেজরভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন একাধিক বন ও মারামারি মামলার আসামী। বন মামলাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও ছিলো। শনিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ পৌরসভার মেজরভিটা এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, গত ৮ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে নাছির উদ্দিন গংদের সাথে মৃত হাকিম উদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন গংদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় নাছির উদ্দিনের দায়েরকৃত মামলায় গিয়াসউদ্দিন ৩ নম্বর আসামী।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বন মামলায় ওয়ারেন্ট ছিলো। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *