গফরগাঁওয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন বাজার জামে মসজিদে আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ জুম্মার নামাজের মধ্য দিয়ে পুনঃনির্মিত নান্দনিক মসজিদের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন।
বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পিতামহ মরহুম রুস্তম আলী গোলন্দাজ পৌর এলাকার প্রাণকেন্দ্রে নতুন বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। প্রায় শতবর্ষী এই নতুন বাজার জামে মসজিদটি পুনঃনির্মাণে এগিয়ে আসেন মজিদ মোল্লা ফাউন্ডেশন। এই দৃষ্টিনন্দন মসজিদের নির্মান কাজে ৭ কোটি টাকা ব্যয় করা হয় । স্থানীয়রা এই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ। সৌন্দর্যের দিক থেকে মসজিদটি উপজেলার শীর্ষে স্থান করে নিয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *