গফরগাঁও মহিলা কলেজে নবীণ বরণ ও পরিচিতি অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক।
প্রভাষক শিপ্রা রাণী চন্দ’র পরিচালনায় নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সহকারী অধ্যাপক কমলেন্দু দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ খান, মোঃ আব্দুস সালাম, আহসান হাবিব, আশরাফুল আলম সুরুজ, সাব্বির কামাল, শাহিদুল ইসলাম, মাসুদ মিয়া রাসেল, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, মুহিবুর রহমান, সাইফুল ইসলাম হেলাল, নবীন ছাত্রী লাইজু আক্তার ও সোমাইয়া রহমান প্রমূখ।
গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজে এ বছর একাদশ শ্রেণিতে এ পর্যন্ত প্রায় ৪০০ জন ছাত্রী ভর্তি হয়েছে ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *