গফরগাঁওয়ের পাগলায় বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকালে পাগলা থানা আয়োজনে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে (পল্টন মোড়) ওই বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (পিপিএম- সেবা) মাছুম আহাম্মদ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও পৌরসভায় মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন,দিলরুবা আক্তার কাজল, নিগুয়ারি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা,গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন । এসময় বিট পুলিশিং সমাবেশ শেষে গ্রাম পুলিশ ও অসহায় দরিদ্রদের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *