গফরগাঁওয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমকালো আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতায়-
২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে জাতীয় পতাকা ও শেখ কামাল অ্যাথলেটিকস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া।

উদ্বোধনীর পর উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অবস্থিত শিক্ষা -প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং বিজয়ীরা ফাইনাল খেলা অংশ নেন। গত বৃহস্পতিবার গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও শেখ কামাল অ্যাথলেটিকস পতাকা উত্তোলন করা হয়। এরপর মশাল প্রজ্জ্বলন ও অ্যাথলেটদের মাঠ প্রদক্ষিণ শেষে প্রতিযোগিতার ৩২ টি ইভেন্টের খেলা শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৪টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী অ্যাথলেটদের মধ্যে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী (স্বাস্থ্য সুরক্ষা) শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ প্রমূখ। ত্রুীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, সুস্থ মেধা বিকাশে খেলাধুলা ও শরীর চর্চা একটি অন্যতম অংশ। শেখ কামাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেভাবে পারদর্শী ছিলেন, বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত। শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে থেকে খেলোয়াড় তৈরির মাধ্যম হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে খেলাধূলায় যে উন্নতি হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে তা হয়নি। দেশের ত্রুিকেট সহ বেশ কয়েকটি খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে আজ বেশি পরিচিতি লাভ করেছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *