গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইসেন্স না থাকায় এবং ফিসারী ও পশুর শরীরে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গফরগাঁও থানা পুলিশের সহযোগিতায় গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার গফরগাঁও পৌর শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম ও গফরগাঁও থানার পুলিশ সদস্যরা।
গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *