গফরগাঁওয়ের পাঁচবাগে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম সম্পন্ন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম সম্পন্ন হয়েছে।
শ্রী মদ্ভাগবত সংঘের উদ্যোগে গত ১১ জানুয়ারি বুধবার রাত থেকে আমাটিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রাঙ্গণে ৫দিনব্যাপী ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করে।
অনুষ্ঠান শুরুতেই গত বুধবার অরুনোদয় হইতে শুক্রবার নিশান্ত পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন। শনিবার শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন এবং শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ। গত রোববার দধি মঙ্গল ও মহন্ত বিদায় এর মাধ্যমে সমাপ্তি হয়েছে।
গত শনিবার হিন্দু সম্প্রদায়ের কীর্তন পরিদর্শন করেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন দুলাল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা রায়হান বুলবুলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *