ত্রিশালে সুরাইয়া স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে স্পিনিং মিলে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম এলাকায় সুরাইয়া স্পিনিং মিলের গোডাইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, খবর খেয়ে ত্রিশাল, ভালুকা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটি প্রায় দুইঘন্টার চেষ্ঠার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে প্রাথমিক ভাবে জানা সম্ভব হয়নি।
সুরাইয়া স্পিনিং মিলের প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স রাখার সহঃ মহাব্যবস্থাপক মোঃ সেলিম আল রাজী, জানান, আগুনে ও আগুন নিভানোর পানিতে ভিজে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, অগ্নিকান্ডের ঘটনায় সুরাইয়া স্পিনিং মিলের প্রশাসন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স রাখার সহঃ মহাব্যবস্থাপক মোঃ সেলিম আল রাজী একটি সাধারন ডায়েরি করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *