গফরগাঁওয়ে জাতীয় পার্টির সাবেক এমপি জর্জ মিয়া আর নেই

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় পার্টির দুইবারের সাবেক সংসদ সদস্য এনামুল হক জর্জ মিয়া (৮৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১১ জানুয়ারী) ভোর সাড়ে চারটায় উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত অবস্থায় তিনি মারা যান। সাবেক এমপি এনামুল হক জর্জ মিয়া দীর্ঘদিন দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের প্রথম জানাজা নামাজ বাদ জোহর পুখুরিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ আছর গফরগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের মরহুমের আত্বীয়-স্বজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিপুল সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে পৌরশহরের চর শিলাসী এলাকায় তার পৈত্রিক বাড়ির পাশে ব্যক্তিগত কবরস্থানে তাকে দাফন করা হয়।
সুত্র জানায়, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন এনামুল হক জজ। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তার প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন। বর্তমানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তৃতীয় স্ত্রী রুমার সঙ্গে দশ বছর বয়সের ছেলে নুরে এলাহীকে নিয়ে পুকুরিয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করতেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *