রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।
গতকাল রোববার (১ জানুয়ারি) সকালে গফরগাঁও উপজেলার লামকাইন উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরণের উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ অনেকে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা ভীষণ উচ্ছসিত হয়।