রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে বি. এ /বি এস এস পরীক্ষায় চলাকালে শুক্রবার সকালে উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইসলাম শিক্ষা পরীক্ষা চলাকালে নকলের দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমান ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক নূর আবেদীন বাবুল বহিস্কারের সত্যতা নিশ্চিত করেন।