গফরগাঁওয়ে সীরাত পাঠ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “এসো সবাই বই পড়ি
আলোকিত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আলোকিত লাইব্রেরি, গফরগাঁও উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে
গফরগাঁওয়ের ১৫ টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুই গ্রুপ থেকে সর্বমোট ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট ও বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকিত মুখ আব্দুল্লাহ আল মিনহাজ, বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের মেধাবী মুখ ও সোনালিকা এডমিশন ভর্তি কোচিংয়ের পরিচালক আব্দুল্লাহ আল নাঈম, ময়মনসিংহ মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ডা. সাকিব বেলাল ও ইলহাম সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান সাজিদুল করিম সহ আলোকিত লাইব্রেরি’র পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *