রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নের দরিদ্র কৃষক মোঃ নাজিম উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮ টায় দিকে উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ এমদাদুল হকের বসতঘরে এই অগ্নিকান্ড ঘটে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ঘন্টাব্যাপী অগ্নিকান্ডের বসতঘরে রক্ষিত ধান, চাল, আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড় সহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মীভূত হয়। যার ক্ষয়ক্ষতি পরিমান প্রায় দুই লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষক নাজিম উদ্দিন জানান।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মালেক অগ্নিকান্ড ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।