আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আগুনে স্বপ্নপুরী নামে আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়ির ২৪ টি ঘরসহ একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মাস্টারবাড়ি আইডিয়ালের মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক রফিকুল ইসলামের মালিকানাধিন উপজেলার মাস্টারবাড়ি আইডিয়ালের মোড় এলাকায় অবস্থিত স্বপ্নপুরী আবাসিক এলাকায় অবস্থিত একটি বাড়ির ২৪ টি বসতঘর ভাড়া দেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়িটিতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সবক’টি ঘরসহ একটি দোকান পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে বাড়ির ২৪ টি বসতঘরসহ একটি দোকান ঘরের ক্ষতি হয়েছে। ২৪ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।