গফরগাঁও পৌরশহরে সেনেটারী দোকানে চুরি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে মামুন সেনেটারী দোকানের দুই লাখ টাকা মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে পৌরশহরের টাউন ক্লাব মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রোববার দুপুরে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাদিন দিবাগত রাতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মামুন সেনেটারী দোকানের পিছন দিকে টিন কেটে ভেতরে ঢুকে চোরেরা দোকানে ভিতরে থাকায় বিভিন্ন রকমের সেনেটারী মালামাল যা অনুমান দুইলক্ষাধিক টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *