আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোডের জামতলা মোড়ে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবাধিকার কমিশন গফরগাঁও পৌর শাখার সভাপতি আব্দুল হামিদ বাচ্চু’র সভপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক আলহাজ্ব মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহসান এডভোকেট, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামনাথ ঠাকুর, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি আজিম উদ্দিন মাষ্টার, গোলাম মোঃ ফারুকী, পৌর সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম উজ্জল, সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক প্রমুখ। আলোচনা শেষে ভাষা সৈনিক আলহাজ্ব মকবুল হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামনাথ ঠাকুরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *