গফরগাঁওয়ে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২২ উদযাপন উপলক্ষে ২০২২ সালের পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে। গফরগাঁওয়ে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত শাহীন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সংবর্ধনা প্রাাপ্ত নারী ও দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম এবং শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সংবর্ধনা প্রাপ্ত নারী মোছাঃ নাহিদা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, চাঁদর ও সনদপত্র প্রদান করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *