মাদ্রাসা বোর্ডে এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তিতে এবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গীর তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এবার মোট ৭২০ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৪৭১ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সোমবার ঈর্ষণীয় এই ফলাফল প্রকাশের পর মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার তৈরি হয়। এ ভালো ফলাফলের জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন তা‘মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারী শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।
তিনি বলেন করেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।
মাওলানা যাইনুল আবেদীন আরো বলেন, দেশে যখন ইসলামি শিক্ষা ব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্নতা তৈরি হয়েছে তখনও তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রæতিতে ২০২১-২০২২ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী তা‘মীরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হয়েছে। জাতির এ বিশাল আমানত রক্ষায় তিনি আল্লাহ তা‘আলার নিকট তাওফীক ও দেশবাসীর কাজে দু‘আ কামনা করেন।
উল্লেখ্য যে, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা, থেকে ৩৩০ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ১৫৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তা‘মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, মাতুয়াইল থেকে মোট ১৫৮ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *