ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে কনফেকশনারি দোকান ও কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর চরপাড়ার একটি কনফেকশনারি দোকানে এবং মাসকান্দায় ঐ কনফেকশনারির ও অন্য আর একটি কনফেকশনারির কারখানার খাবারের প্যাকেটে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় ৩ মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ আদালত পরিচালনা করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!