ময়মনসিংহে বিভাগীয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) -২০২২ এর শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭)-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: এহতেশামূল আলম এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ফুটবল ক্লাবের সভাপতি ও সম্পাদকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!