গফরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠের্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া’র উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসিন খন্দকার,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমূখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩০টি স্টল রয়েছে। উদ্বোধনী আলোচনা সভা শেষে স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *