ধৌবাউড়ায় মাদকসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন থানার মহেশখালি গ্রামের মৃত. আবুল হাসেম এর ছেলে ইলিয়াস হোসাইন, ধৌবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের কামাক্ষা গুনা গ্রামের মৃত. চাঁন মিয়ার ছেলে মোশারফ হোসেন এবং চন্দ্রকোনা গ্রামের কলিম উদ্দিনের ছেলে নাজিমুদ্দীন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ১০৮ টি মদের বোতল  উদ্ধার করে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের সীমান্ত দিয়ে আসার সময় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের অফিসার চয়েজ ব্ল,রয়েল স্টেগ,এমসি ডোয়েল,এসি ব্ল্যাক ১০৮ বোতল মদসহ তিনজন মাদক ব্যবসায়িকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।

এবিষয়ে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল
অফিসার (তদন্ত) মোঃ জালাল উদ্দীন এস আই আব্দুল্লা আল মোমেন,এএস আই সাইফুল ইসলামকে নিয়ে, সকাল ১০টায় ঘোষগাঁও ইউনিয়নের সীমান্ত দিয়ে আশা একটি প্রাইভেট কার,যাহার নং ঢাকা মেট্রো গ-২১-২৯৮৪ গাড়ীতে মাদক সহ তিনজন  ব্যবসায়িকে আটক করা হয়।

এঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১। আটককৃতদেরকে বুধবার বিকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *