মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার ফুলাবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের কাঁচাবাজার পরিদর্শনকালে ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ীয়া উপজেলাধীন কালাদহ ইউনিয়নের কাঁচাবাজার পরিদর্শন করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ।
এসময়ে তিনি কৃষক এবং পাইকারি ও খুচরা সবজী বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য সম্পর্কে অবগত হন।