ভালুকায় চার ব্যবসায়িকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে ভালুকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে চার ব্যবসায়িকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে ভালুকা উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনি, অ্যামোনিয়া, নন ফুড গ্রেড কালারসহ বিভিন্ন অনুমোদনহীন কেমিকেল ব্যবহার এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় পারভেজ বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশ ও রেফ্রিজারেটরে কাচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণের অপরাধে তালুকদার চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অধিক মূল্যে চিনি বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় মেসার্স সুরুজ স্টোরকে ২০ হাজার টাকা এবং রসের মিষ্টিকে মূল্যতালিকা না থাকা ও নষ্ট কেক বিক্রয়ের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক অভিযান পরিচালিত হয়। এসময় ময়মনসিংহ র‍্যাব-১৪ অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকারের ময়মনসিংহ সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *