সেই রিক্সাচালক বিএনপি থেকে উপহার পেলেন অটোরিক্সা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ বিভাগীয় গনসমাবেশে পরিবহণ বন্ধ থাকায় বিনা পয়সাই নেতাকর্মীদের সমাবেশ স্থানে পৌছে দেওয়া রিক্সাচালক আমিনুল ইসলামকে ব্যাটারিচালিত অটোরিক্সা উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল এগারটার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ নগরীর পুরহিতপাড়ায় ব্রাহ্মপল্লীতে আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে অটোরিকশাটি হস্তান্তর করেন।

রিকশা পেয়ে আমিনুল ইসলাম বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমি দেশকে ভালোবাসি, ‘মা’ কে ভালবাসি। আনন্দ প্রকাশের ভাষা নেই আমার। অঘোষিত হরতালে বাস বন্ধ থাকায় নেতাকর্মীরা কীভাবে আসবে, সেই তাড়না থেকেই আমি বিনাভাড়ায় রিকশা চালানোর সিদ্ধান্ত নিই।

সেই রিক্সা চালক আমিনুল ইসলামের বাড়ি তারাকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের গালাগাও গ্রামে। তার নিজের কোন রিক্সা ছিল না। ময়মনসিংহ নগরীতে ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। ভাড়ায় রিক্সা চালিয়ে তিনি তাঁর মেয়েকে মাস্টার্স আরেক ছেলেকে নটরডেম কলেজে লেখাপড়া করাচ্ছেন।

দলের হাইকমান্ডের নির্দেশে এই রিকশাচালককে খুঁজে বের করেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। বিএনপি নেতৃবৃন্দ যখন তাঁর বাড়িতে যান এবং উপহার সামগ্রী হস্তান্তর করেন, সে সময় আমিনুল ইসলাম আবেগ কেঁদে ফেলেন।

এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ময়মনসিংহের গণসমাবেশে বিনাভাড়ায় জনসাধারণকে পৌছিয়ে দেয়া রিক্সা চালক আমিনুল ইসলামকে ইঞ্জিন চালিত অটো রিক্সা ‘মিশুক’ উপহার দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া উপহার আজ সকালে মানব দরদী রিক্সা চালক আমিনুল ইসলামের কাছে ময়মনসিংহ নগরীর পুরহিতপাড়ায় ব্রাহ্মপল্লীতে তার বাসায় পৌছিয়ে দেই। ময়মনসিংহবাসীর পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানকে কৃতজ্ঞতা। দলের প্রতি তাঁর এই অবদান প্রমাণ করে মানবতা এখনও মরেনি।

এসময় বিএনপির নেতা ব্যারিস্টার মীর হেলাল, বিএনপি মিডিয়া সেলের সদস্য রুমন রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন, বিএনপি মিডিয়া সেলের সদস্যসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *