মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মধ্যবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ৬টি দোকানের মালিককে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং মোট ৬৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাজিয়া উদ্দিন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব মিহির লাল সরদার এবং গৌরীপুর থানা পুলিশ নিরাপত্তা প্রদান করে সহযোগিতা প্রদান করেন।