মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। সমাবেশ সফল করতে শুক্রবার রাত থেকেই নগরীতে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেউ ট্রেনে, কেউ নদী পথে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশ স্থলে আসেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে বিএনপির গণসমাবেশ ঘিরে জনতার ঢল চরপাড়া মোড় হইতে পলিটেকনিক্যাল মাঠ পর্যন্ত।

শনিবার (১৫ অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে কোনো ধরণের বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। শহরে কিছু রিকশাও চলতে দেখা যায়।
মাসকান্দা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনের স্লাবের ওপর পাটি পেতে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সড়কের পাশেই রাত্রিযাপন করেন। চরপাড়া থেকে মাসকান্দা পুরো এলাকা জুড়ে মেলে অভিন্ন চিত্র। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দখলে ছিল পলিটেকনিক এলাকা।