গফরগাঁওয়ে মহিলা মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের একাধিক অভিযানে মহিলা মাদক কারবারিসহ ৪ জনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৫), শিলাসী গ্রামের দুলাল মিয়ার ছেলে জাকির হাসান, (৩০), চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে হানিফ মিয়া (৪৫)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গফরগাঁও থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি সাবিনার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *