ভালুকায় প্রাচীর ভেঙে দিলো বনবিভাগ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

ময়মনসিংহের ভালুকায় বিনবিভাগের বিরুদ্ধে এক ব্যক্তির নির্মানাধিন প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সোমবার সকালে প্রেসক্লাবে এসে  এই অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ি গ্রামের মৃত গফুর মৌলভীর ছেলে শাহাব উদ্দিন ফকির তার বাড়ির উত্তর অংশে হবিরবাড়ি মৌজার ১৫২ নম্বর দাগে পুরনো প্রাচীর সংস্কার করেছিলেন। রোববার সকালে বনবিভাগের লোকজন প্রাচীরটি ভেঙে দেন।
ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন ফকির জানান, তার সিএস জমিতে বাড়ির পুরনো প্রাচীরের সংস্কার কাজ করছিলেন। কিন্তু বনবিভাগ তা ভেঙে দেয়। তিনি আরো বলেন, মামলার ভয় দেখিয়ে স্থানীয় বনবিভাগ তার কাছ থেকে ৫০ হাজার টাকাও নিয়েছিলো। কিন্তু তারপরও তার প্রাচীর ভেঙে দিয়ে ক্ষতি করেছে।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: রইচ উদ্দিন টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, প্রাচীরটি বনবিজ্ঞপ্তিত ১৬৮ নম্বর দাগে নির্মাণ করার কারণে তা ভেঙে দেয়া হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *