গফরগাঁওয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

”নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমান।

গত বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক – শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সচিব, গ্রাম পুলিশ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!