মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
‘আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে না। বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স । এ সময় তিনি বলেন, হত্যা,গুম করে দমন নিপিড়ন চালিয়ে সরকার গদি ধরে রাখতে পারবে না। চলমান আন্দোলনকে তীব্র ,ব্যাপক ও সর্বাত্মক করে গণ অভূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সকল হত্যা,গুম, নির্যাতনের বিচার করা হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে চলমান আন্দোলন দমনে গুলিতে নিহতদের স্মরণে আয়োজিত শোক মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চলমান আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণে সরকার দিশেহারা হয়ে হত্য,নির্যাতন,হামলা,মামলা করে দমন করতে চায়,তারা বেসামাল আচরণ করছে।
এসব করে পাকিস্তানীরাও রেহাই পায় নাই,কোনও স্বৈরশাসক ক্ষমতায় টিকতে পারে নাই, আওয়ামী ফ্যাসিবাদও টিকতে পারবে না। জনগণের কথা বলতে গিয়ে যারা শাসকগোষ্ঠীর গুলিতে নিহত হয়েছেন,জাতি চিরদিন তাদের স্মরণ করবে।
শহীদের লাশ,রক্ত ছুয়ে শপথ নিয়েছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার কায়েম করব,গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনব, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবো ও দুর্ণীতি ,দু:শাসন ও দুর্ভোগের চির অবসান ঘটাবো।
আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার দম্ভে কাউকে কাউকে মহা মানবে পরিণত করতে যেয়ে মহা দানবে পরিণত করছে। ফেসবুকে স্বাধীন মত প্রকাশ করাতে শিশু সন্তানের মা কে গ্রেফতার করেছে,এসব করে কারোর সম্মান রক্ষা করা যায় না,বরং চরম ফ্যাসিবাদের বহি:প্রকাশ ঘটে। মিথ্যা আত্ম অহামিকা ,অহঙ্কার সরকারকে মহা দানবীয় সরকারে পরিণত করেছে। সম্প্রতি রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রনালয়,প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও প্রকাশে সরকারী নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানাই। দুর্ণীতি,লুটপাটের খবর ধামাচাপা দিতে সরকারের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এমএ হান্নান খান, শাহ শিব্বির আহমেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা প্রমুখ।