রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল মতিন (৩২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকাল ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। গত শনিবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নে এশিয়ান হাইওয়ে রোডস্থ শাম পাগলা মাজার সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আব্দুল মতিন পাশ্ববর্তী পাকুন্দিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বরাতিয়া এলাকায় ফখরুল ইসলামের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় নিহতের বাড়িতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় দিকে আব্দুল মতিন মোটরসাইকেল যোগে এশিয়ান হাইওয়ে রোড দিয়ে ভালুকায় যাচ্ছিল। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পিলারে সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হন।