গফরগাঁওয়ে দূর্গাপূজা উপলক্ষ্যে থানা পুলিশের মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গফরগাঁও থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দিলীগ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনীল রায়, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষসহ পূঁজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *