ভালুকায় তিন লাখ টাকার অবৈধ ম্যাজিক জাল জব্দ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যেও ১০ হাজার মিটার চায়না ম্যাজিক জাল জব্দ করে আগুন পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের  মহনা পাথার বিলে অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,  সোমবার দুপুরে  উপজেলা  সিনিয়র  মৎস্য কর্মকর্তা  মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে  বিরুনীয়া ইউনিয়নের মহনা পাথার বিলে এক অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে  পুঁড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে   বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম (লাল মিয়া), ইউপি সদস্য আজিজুল হকসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন  জানান, দুপুরে বিরুনীয়ার মহনা পাথার বিলে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে  জব্দ কৃত জালগুলো আগুন দিয়ে পুঁড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা  সিনিয়র  মৎস্য কর্মকর্তা  মোঃ সাইদুর রহমান জানান, চায়না ম্যাজিক জালগুলো উম্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে ব্যাপক বাঁধা সৃষ্টি করছে। তাই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *