গফরগাঁওয়ে স্কুল ও কলেজের প্রধানদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয়, দূর্ঘটনা বা অন্যান্য অনাকাঙিক্ষত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গফরগাঁও অঞ্চলের বেসরকারি সকল স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানগণকে নিয়ে বিশেষ কর্মপন্থা নির্ধারণ করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট শাহাব উদ্দিন কলেজের অধ্যক্ষ এ কে এম মাহমুদ হোসেন সেলিম। সভায় বক্তব্য রাখেন, আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মাহবুবুল আলম খান, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক, লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, বারইহাটি এ বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন মোল্লা, কাওরাইদ-গয়েশপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন খান, আব্দুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সারোয়ার জাহান, এডভোকেট শাহাব উদ্দিন কলেজের প্রভাষক মোঃ শাহজাদ হোসেন ও প্রভাষক মাজহারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির গফরগাঁও অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সংঘবদ্ধভাবে সহমতে আসতে পারলে যে কোন অনাকাঙিক্ষত ঘটনার সূচনাতেই তা প্রশমিত করে দেয়া সম্ভব।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *