স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা।।
ময়মনসিংহের ভালুকা বাজারে অবস্থিত ভূমি অফিসের মাঠে সরকারীভাবে লাগানো বেশ কিছু বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বহিরাগত কিছু যুবক অফিসের কতিপয় কর্মচারীর যোগসাজশে এসব চারাগুলো নিধন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, ভূমি অফিসের সামনে গত কয়েক বছর ধরে সরকারী উদ্দ্যোগে একাধিক বার গাছের চারা রোপন করা হয়। চারাগুলো পরিচর্জা কওে আসছিলেন সজিব নামে স্থানীয় এক বৃক্ষপ্রেমিক। গরু ছাগল তাড়ানো থেকে শুরু করে চারায় নতুন করে খুঁটি দেয়া। কিন্তু দূর থেকে কিছু কিছু ছেলে এখানে খেলতে আসে। তারা সন্ধ্যার পরেও অফিস চত্তরে আড্ডাবাজি করে থাকে। তাদের সাথে ভূমি অফিসের কতিপয় কর্মচারী অফিস চত্তরে খেলার মাঠ আবিষ্কারের উদ্দ্যেশে মাঠে থাকা ফলের ও বনজ গাছের চারা নিধন শুরু কওে এবং প্রায় সবগুলো চারা নষ্ট করে ক্রিকেঁসহ বিভিন্ন ধরণের খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। স্থানীয়ভাবে প্রতিবাদ করা হলেও কোন ফল হয়নি। বর্তমানে মাঠটি গাছশূন্য অবস্থায় গরু ছাগলের চারনভূেিত পরিনত হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা কার্যালয়ের ড্রাইবার মানিক, জসিম, হাসান, হুমায়ূনসহ অনেকেই। যা কার্যালয়ের সিসি টিভিতে খুঁজে পাওয়া যাবে।
অভিযোগকারী সজিব মিয়া জানান, প্রায় শতাধিক গাছের চার নিধন করা হয়েছে যা তিনি দীর্ঘদিন ধরে পরিচর্জা করে আসছিলেন। ফলে দিনে বিভিন্ন ধরেণের খেলা ও রাতে মাদকের আড্ডা বসে। কয়েকবার পুলিশ প্রশাসন এখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক সেবি ও বিক্রেতাকে আটক করলেও দিন দিন এসব অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। এ ঘটনায় ২৫ আগস্ট চারাগুলোর পরিচর্জাকারী সজিব মিয়া বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবেশ আন্দোলন বাংলাদেশ (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব ও ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল জানান, অফিসের চারপাশে ফলজ বা বনজ গাছপালা যে শুধু ছায়াই প্রদান করে তা না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে। তাই, বিষয়টির ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্যাহ মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।