ভালুকায় চোর সন্দেহে আটককৃত কিশোরকে হ্যান্ডকাফসহ পালানোর পাঁচঘন্টা পর গ্রেফতার

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা।।
ময়মনসিংহের ভালুকায় চোর সন্দেহে আটক সবুজ (১৭) নামে এক কিশোরকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২০ আগস্ট শনিবার সন্ধ্যারাতে উপজেলার হবিরবাড়ি এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এলাকায় রেড দিয়ে মধ্যরাতে একটি মাঠের গর্ত থেকে ওই কিশোরকে  গেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাইকেল চোর সন্দেহে সবুজ নামে এক কিশোরকে আটক করে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকার মৃত দুলাল উদ্দিনের ছেলে সবুজকে হ্যান্ডকাফ পড়িয়ে গাড়িতে তুলে। পরে আটককৃত কিশোরের নাম ঠিকানা লোখর সময় সবুজ পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে কৌশলে হ্যান্ডকাফসহ পাশের পুকুরে লাফ দিয়ে সাতরিয়ে পালিয়ে যায়। পরে পাঁচঘন্টা অভিযান চালিয়ে মধ্যরাতে ওই এলাকার পুর্বাশা মাঠের একটি গর্ত থেকে হ্যান্ডকাফসহ সবুজকে আটক করা হয়।
এ ব্যাপারে জানতে ভালুকা মডেল থানার এসআই রুহুল আমিনকে একাধিকবার তার মোবাইল নম্বরে ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। তবে ওসি কামাল হোসেন হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই কিশোরকে রাতেই গেফতার করা হয়েছিলো এবং রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *