গফরগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আলোচনাসভা ও শোভাযাত্রা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রীকৃষ্ণের ১২৬তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের হয়।
গত শুক্রবার (১৯ আগষ্ট) সকালে গফরগাঁও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পন্ডিতপাড়া শিবমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, পৌর প্যানেল মেয়র শাহজাহান সাজু ও পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন। আরও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি
শ্রী চিত্তরজ্জন ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শ্রী মৃদুল সাহা চৌধুরী, শৈলন্দ ভৌমিক, বিমল পাল, শিপুল ঘোষ। সভা পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ, দুরদুরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও গফরগাঁও এর সর্বস্তরের ভক্তরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *