ভালুকায় বনবিভাগের উচুটিলা কেটে নেয়ার অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ভূমির শ্রেণী পরিবর্তন করে বেআইনীভাবে বনবিভাগের দাবিকৃত উচুটিলা কেটে নেয়ার অভিযোগ উঠেছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল মৌজায় ১৮৭ ও ১৬২ নম্বর দাগে উকিলের ভিটা নামে পরিচিত বনবিজ্ঞপ্তিত উচুটিলা ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় রশিদ ঢালীর ছেলে সোহাগ ঢালীর ভেকু দিয়ে রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি করছে। মাটি কাটাার সাথে ওই গ্রামের মৃত আবু আলী খার ছেলে কামরুল ইসলাম জড়িত বলে এলাকাবাসি জানান। ফলে একদিকে যেমন বনবিভাগের জমি দখলের চেষ্টা চলছে, তেমনি অপরদিকে আইন অমান্য করে মাটির শ্রেণীর পরিবর্তন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, সোহাগ ঢালীর ভেকু দিয়ে এর আগেও বনবিভাগের বেশ কিছু উচু টিলা কেটে নিয়ে শ্রেনী পরিবর্তন করলেও তার বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অভিযুক্ত কামরুল ইসলাম ওই দাগে মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, বনবিভাগের ওই দাগে মাটি কাটার সাথে তিনি জড়িত নন।
হাজিরবাজার বনবিটের ইনচার্জ সাবেরুজ্জামান জানান, সংবাদ পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে যান এবং মাটিকাটার কাজে বাঁধা দিয়ে আসেন।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আবু হাশিম চৌধুরী জানান, মাটি কাটার ঘটনাটি তিনি শুনেছেন। সরেজমিন খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *