রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতির ত্রি-বার্ষিক ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে জামিয়া মদীনাতুল উলুৃম আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলের হাফেজ মোঃ নূরুল ইসলামকে পুনরায় সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান সালমানীকে পুনরায় সাধারণ সম্পাদক এবং মাওলানা মাহদী হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উলামা সমিতি কমিটি গঠন করা হয়।