রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২২ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( বিদ্যালয় ) নির্বাচিত হয়েছেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ নূরুজ্জামান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দশম শ্রেণির মেধাবী ছাত্রী এলি এনাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক -শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে অতিথিদের
কাছ থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার গ্রহণ করেন। তাছাড়াও বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক – শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার গ্রহণ করে।