গফরগাঁওয়ে ৫ প্রতিষ্ঠানে ৭২ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা শাখা অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গফরগাঁও থানার পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে ৪ ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এই অপরাধে মামুন মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, হাজী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, সুমন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মম মেডিকেল হলকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণে ঢাকা সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এছাড়া ইলেকট্রনিকস পণ্যের দাম বেশি রাখা হচ্ছে কিনা এ বিষয়ে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ভোক্তাদের কোন অভিযোগ থাকলে ১৬১২১ নম্বরে অভিযোগ করুন। অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *